বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বীরগঞ্জে মাদকের ক্ষতিকর প্রভাব রোধে আলোচনা সভা

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পিএম

বীরগঞ্জে মাদকের ক্ষতিকর প্রভাব রোধে আলোচনা সভা

সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করে সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক হলরুমে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মাদকের কুফল, এর বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব এবং সমাজে এর নেতিবাচক প্রতিফলন তুলে ধরা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন।

তিনি বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগ। এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে না, এটি একটি পরিবার ও সামগ্রিকভাবে সমাজকে বিপর্যস্ত করে তোলে। তাই মাদক প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ধলু, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা সভায় মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

জিতু/বীরগঞ্জ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.