বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

উপনির্বাচন

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ১১:১২ পিএম

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আসনের মোট ১৫১টি কেন্দ্রে রেজাউল করিম বাদশা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি প্রতীক) পেয়েছেন ৫২৬ ভোট।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের উপনির্বাচনে ৪৩ শতাংশ ভোট পড়েছে। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে ৩ হাজার ৭৩৬টি পোস্টাল ব্যালটের মধ্যে জমা পড়েছিল ১ হাজার ৬৮টি ভোট। পোস্টাল ব্যালটে ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৭১৬ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, পুরো নির্বাচনি এলাকায় পরিবেশ স্বাভাবিক ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেছেন।

ভোট গ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল একীভূত করে রাতে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.