শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কক্সবাজারের ‘ভূমিদস্যু’ বেলায়ত কারাগারে

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম

কক্সবাজারের ‘ভূমিদস্যু’ বেলায়ত কারাগারে

ভূমিদস্যুতা, প্রতারণা ও জালিয়াতির একাধিক অভিযোগে কক্সবাজার সদরের কলাতলীর বেলায়ত হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে কক্সবাজারের দ্রুত বিচার আইনে বিচারক আসাদ উদ্দিন মো. আসিফ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ১৩৫/২৬ নম্বর মামলার বাদী মেহেদী হাসান, মামলার আইনজীবী অ্যাডভোকেট বাপ্পি শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলায়ত হোসেনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় প্রতারণা, জালিয়াতি ও দ্রুত বিচার আইনে অন্তত নয়টি মামলা রয়েছে। এছাড়া আদালতে আরও ডজনাধিক মামলা বিচারাধীন রয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন, পিবিআই-সংক্রান্ত একটি আত্মসাতের মামলায় কারাভোগের পর আরও বেপরোয়া হয়ে ওঠেন বেলায়ত। সম্প্রতি তিনি তার ভাইসহ কয়েকজন উচ্ছৃঙ্খল নারীকে সঙ্গে নিয়ে মেহেদী হাসানের জমির দেয়াল ভেঙে দখলের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী আদালতে দ্রুত বিচার আইনে মামলা করেন।

তিনি আরও বলেন, পর্যটন এলাকার ফাঁকা বা বিরোধপূর্ণ জমি টার্গেট করে বেলায়ত ও তার চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে মামলা জটিলতা সৃষ্টি করে। এতে প্রকৃত মালিকরা হয়রানির শিকার হয়ে অনেক সময় আপস বা জমি ছেড়ে দিতে বাধ্য হন।

আইনজীবীর দাবি, জমি দখলের ক্ষেত্রে বেলায়ত চক্র ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং প্রভাব খাটানোর কৌশল ব্যবহার করে থাকে। এর মাধ্যমে ভুক্তভোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। দৃশ্যমান কোন ব্যবসা-বাণিজ্য না করার পরেও শুধুমাত্র জাল-জালিয়াতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি। 

শাহীন/কক্সবাজার/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

কক্সবাজারের ‘ভূমিদস্যু’ বেলায়ত কারাগারে | The Daily Adin