শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সোনাদিয়ায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

সোনাদিয়ায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চরে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছেন নিউজিল্যান্ডের একদল পর্যটক। তবে বাংলাদেশ কোস্ট গার্ডের তাৎক্ষণিক অভিযানে তারা প্রাণে রক্ষা পেয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পাডনি (Mr. John Edward Pudney) তাঁর পরিবারের চার সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোট বা ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে ভ্রমণ শুরু করেন।

এ ধরনের যাত্রা ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কোস্ট গার্ড তাদের নিরুৎসাহিত করে এবং ১ মার্চ ২০২৬ তারিখে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা দেয়। একই সঙ্গে তাদের পাসপোর্টের মেয়াদ ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে শেষ হয়েছে বলেও জানা যায়।

তবে এসব নির্দেশনা উপেক্ষা করে তারা সোনাদিয়া চরে অবস্থান করছিলেন। এ সময় ৮ এপ্রিল রাতে একদল দুষ্কৃতিকারী তাদের বোটে অতর্কিত হামলা চালায়।

খবর পেয়ে কোস্ট গার্ডের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে এবং পর্যটকদের জীবিত উদ্ধার করে। পাশাপাশি আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বর্তমানে উদ্ধার হওয়া পর্যটকদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

উদ্ধার হওয়া পর্যটক জন এডওয়ার্ড পাডনি কোস্ট গার্ডের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.