কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নুরুল হোছাইনের একটি মুরগির খামারের ভেতরে খাটের নিচে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৪২ দশমিক ৫ কেজি। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। তবে তাদের মধ্যে একজনকে পুলিশ শনাক্ত করতে সক্ষম হয়েছে।
এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সাইফুল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









