শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফরিদপুরে পলাতক ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম

ফরিদপুরে পলাতক ডাকাত গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিনব কৌশল অবলম্বন করে এক পলাতক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাওছার শেখ (৩৫) নামের ওই আসামিকে ধরতে কৃষকের ছদ্মবেশ নেন পুলিশের এক কর্মকর্তা।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার কাওছারকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। স্থানীয়দের মতে, পুলিশের এমন কৌশলী ও সাহসী উদ্যোগ অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে।

পুলিশ জানায়, কাওছার শেখ দীর্ঘদিন ধরে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে পৌরসভা এলাকা ও ঢাকা–খুলনা মহাসড়কে সংঘটিত একাধিক ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার পরোয়ানা ছিল। তবে এতদিন তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ভাঙ্গা উপজেলার হাসামদিয়া এলাকার একটি ফসলের মাঠে অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে এএসআই মো. আতাউর রহমান খালি গায়ে গামছা পরে কৃষকের ছদ্মবেশ নেন, যাতে আসামির সন্দেহ না হয়। পরে সুযোগ বুঝে কৌশলে কাওছারকে আটক করা হয়।

গ্রেপ্তার কাওছার শেখ ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের বাসিন্দা এবং দাউদ শেখের ছেলে। তার বিরুদ্ধে আরও অপরাধমূলক তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে এএসআই মো. আতাউর রহমান বলেন, ওসি মিজানুর রহমানের নির্দেশনায় পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয় এবং দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে অবশেষে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.