শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সখীপুরে নবজাতক কন্যা শিশু উদ্ধার

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম

সখীপুরে নবজাতক কন্যা শিশু উদ্ধার

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলের চালা এলাকায় রাস্তার পাশের ঝোপঝাড় থেকে জীবিত অবস্থায় নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেন স্থানীয়রা। শনিবার (১১ এপ্রিল) ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশ থেকে কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা আব্দুস ছালাম (৬৫)। ওই নবজাতক কন্যা শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে খোঁজাখুঁজি করতে করতে  রাস্তার পাশের একটি ঝোপঝাড়ের ভেতর  শিশুটিকে কাঁথায় মোড়ানো অবস্থায় আব্দুস সালাম এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করা হয়। 

ওই নবজাতক কন্যা শিশুটি সম্ভবত সারা রাত্রি ঝোপ ঝাঁড়ের মধ্যে খোলা পরিবেশে পড়ে থাকার কারণে শিশুটির প্রচন্ড শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেওয়ার কারণে চিকিৎসার জন্য সখীপুর মা ও শিশু ক্লিনিকের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শামসুল আলমের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা: শামসুল আলম বলেন, শিশুটির প্রচন্ড শ্বাসকষ্ট হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর উপজেলার কুমুদিনী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমীন বলেন, আপাতত শিশুটি এলাকার এক নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের হেফাজতে রয়েছে। তাঁরা শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন।

সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক ওই কন্যা শিশুটি উদ্ধারের বিষয়টি জেনেছি। শিশুটির চিকিৎসা চলছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.