বগুড়ার রাজাবাজারে সিপিএসসি, র্যাব-১২ এবং জেলা প্রশাসনের যৌথ সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুত ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করা হয়। সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, এটিসি এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল রাজাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মিঠু ট্রেডার্সের মালিক আব্দুল মোমিনকে ৫ হাজার, সালাম স্টোরের মালিক মো. টিপুকে ২ হাজার, আ. রহমান স্টোরের মালিক আ. রহমানকে ১ হাজার, সাইফুল স্টোরের মালিক সাইফুল ইসলামকে ২ হাজার, নিউ মন্ডল ট্রেডার্সের মালিক খলিলুর রহমানকে ২০ হাজার, মেসার্স এ. কে. ট্রেডার্সের মালিক আনন্দ কুমার কুন্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে র্যাবের সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, বাজারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









