রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় বাজারে প্রকাশ্য গুলি, যুবক আহত

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

কুষ্টিয়ায় বাজারে প্রকাশ্য গুলি, যুবক আহত

কুষ্টিয়ার খোকসা উপজেলার হিজলাবট বাজারে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় আরেকজনকে পিটিয়ে আহত করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নে এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবক রিয়াজ (২২) হিজলাবট গ্রামের জাহিদ হোসেনের ছেলে। এ ঘটনায় অপর আহত রং মিস্ত্রী আশরাফুল (৩৫) দেবিনগর গ্রামে ময়েন আলীর ছেলে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করা হয়। এর মধ্যে গুলিবিদ্ধ রিয়াজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হিজলাবট বাজারের একটি কাঠের ফার্নিচারের দোকানে রিয়াজ ও রং মিস্ত্রী আশরাফুল কথা বলছিল। এ সময় সশস্ত্র দুর্বৃত্তরা জনসম্মুখে বাজারের মধ্যে তাদের উপর আক্রমণ চালায়। এসময় রিয়াজ পালিয়ে যাবার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে সে গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা নিরাপদে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মুক্তাদির হাসান বলেন, গুলিবিদ্ধ রিয়াজের অবস্থা আশঙ্কাজনক। তার ডান পাশ দিয়ে একটা গুলি ঢুকেছে। পেটের সামনের দিকে চামড়ার নিচে গুলিটি আটকে রয়েছে। গুলিটির অবস্থান নির্ণয় করাসহ উন্নত চিকিৎার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ যুবক ও রং মিস্ত্রী একই চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর লোক। নিজের মধ্যে কথা কাটাকাটি নিয়ে গুলির পর্যায়ে পৌঁছেছে। গুলিবিদ্ধ আহতের চিকিৎসা নিয়ে তার পরিবার কুষ্টিয়াতে রয়েছেন। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কেউ মামলা দিলে ব্যবস্থা নেবেন।

কুদ্দুস/কুষ্টিয়া/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.