বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

লালমনিরহাটে চাচাত বোনের শাবলের আঘাতে তরুণের মৃত্যু, আটক দুই

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম

লালমনিরহাটে চাচাত বোনের শাবলের আঘাতে তরুণের মৃত্যু, আটক দুই

লালমনিরহাটে চাচাত বোনের শাবলের আঘাতে আহত ভাই সুমনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাতে লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকায় চাচাতো ভাই বোনদের মাঝে জমি নিয়ে হামলায় সুমন আহত হন।
সুমন ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

আটকরা হলেন- ওই তেলিপাড়া এলাকার আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আব্দুস সোবহান ও তাই আব্দুস সাত্তারের ছেলে সুমনের পরিবারের মাঝে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার রাতে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে মারামারির ঘটনা ঘটে।

এতে শাবলের আঘাতে সুমন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল পরে আশঙ্কাজনক অবস্থায় রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সুমনের মৃত্যু হয়। এ ঘটনায় সুমনের পরিবার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগমকে আটক করে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি, তদন্ত) সজিব বলেন, সুমন হত্যার অভিযোগে এজাহার নামীয় আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনাকে আটক করা হয়েছে।
 

মাহফুজ সাজু/লালমনিরহাট/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.