রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিক্ষক-শিক্ষিকাদের উপর শিশুর ভবিষ্যৎ নির্ভর করে: ড. মাসুদ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

শিক্ষক-শিক্ষিকাদের উপর শিশুর ভবিষ্যৎ নির্ভর করে: ড. মাসুদ

একটি শিশু শিক্ষার্থীর ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে সুযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের উপর—এমন মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

রবিবার দুপুরে (১২ এপ্রিল) বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত ‘প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর আমাদের এই শিশু শিক্ষার্থীদের মানুষ গড়ার মূল কারিগর হলেন সম্মানিত শিক্ষকবৃন্দ। একটি শিশু ভবিষ্যতে কেমন মানুষ হবে, তা নির্ভর করে আপনাদের মতো সুযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের উপর।”

তিনি আরও বলেন, “কোমলমতি ছেলে-মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম এবং অপরিবর্তনীয়। তাই শিক্ষকদের শুধু পাঠদান নয়, নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেওয়ার দিকেও সমান গুরুত্ব দিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আখতার হোসেন।

শিক্ষকদের এই গুরুদায়িত্ব পালনে উৎসাহ প্রদান এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে এমপি মহোদয়ের দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থিত শিক্ষক সমাজে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছে।

এনামুল/বাউফল/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.