গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের ট্রেড লাইসেন্স না থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮৯(২) ধারায় ৭ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে ছয়জনকে ৫০০ টাকা করে মোট ৩,০০০ টাকা এবং একজনকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন-মো. আসিফ (১৯), মহসিন (৩৮), মো. জামান (৬০), লিটন দাস (৪৫), মোবারক (৩৫), অজিত চন্দ্র পাল (৬০) ও মো. রুবেল (৩৪)।
অভিযানকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশ ও আনসার বাহিনীর সারা সারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসা পরিচালনায় নিয়ম-কানুন মানতে এবং বৈধ ট্রেড লাইসেন্স গ্রহণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









