রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

তার ছেলে মাহবুব শফিক বলেন, “বাবা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আমরা গতকাল তাকে হাসপাতালে নিয়ে এসেছিলাম। এখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকালে চলে গেলেন।”

ব্যারিস্টার শফিক আহমেদের জানাজার বিষয়টি পরে জানানো হবে বলে জানান তিনি।

বিস্তারিত আসছে...

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.