কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল ভবনে অনুষ্ঠিত হয়েছে।
চারটি বিভাগের ৩৩০ আসনে ভর্তির জন্য আবেদনকারী ২ হাজার ৩৯ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮৮৬ জন; উপস্থিতির হার ৯২.৫০ শতাংশ।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্র ও বিভিন্ন পরীক্ষাকক্ষ পরিদর্শন করেন।
এ সময় উপস্তিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল হক এবং ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার আলী।
কেন্দ্র পরিদর্শন শেষে ভাইস চ্যান্সেলর বলেন, “পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রক্টরিয়াল বডির নেতৃত্বে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
ক্যাম্পাসে শিক্ষার্থীদের সহযোগিতায় এবং শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপ তৎপর ছিল। বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহের উদ্যোগে স্টলগুলো থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









