রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

দাম বাড়ছে না ভোজ্যতেলের

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম

দাম বাড়ছে না ভোজ্যতেলের

আপাতত দেশে ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দাম বাড়ানোর মতো এখনও কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

রবিবার (১২ এপ্রিল) দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভোজ্যতেল একটি অত্যন্ত সংবেদনশীল পণ্য। এর দাম বাড়লে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং অসন্তোষ প্রকাশ করেন। এ কারণে নিয়মিত বিরতিতে তেলের সরবরাহ ও আমদানির পরিস্থিতি পর্যালোচনা করা হয়। তবে আজকের বৈঠকে দাম বাড়ানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।’

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশের মানুষ বর্তমানে এক ধরনের শঙ্কার মধ্যে আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো পণ্যের দাম না বাড়ে এ বিষয়ে সরকার অগ্রাধিকার দিচ্ছে।’

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর একটি প্রস্তাব দিয়েছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.