বরিশালে ভোজ্য তেল, জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসের সংকট মোকাবেলায় যৌথ অভিযান পরিচালনা করেছে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে নগরীর বাজার রোডে এ অভিযান পরিচালা করা হয়।
এ সময় নির্ধারিত দামের চেয় বেশি দামে ভোজ্য তেল বিক্রি ও রশিদ না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এর পাশাপাশি ২০টি সিলিন্ডার গ্যাস জব্দ করা হয়।
র্যাব জানায়, সারা দেশে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি, ভোজ্য তেল ও গ্যাসের অবৈধ মজুদ করে সংকট তৈরীর চেষ্টা করছে। তবে বরিশালে নির্ধারিত দামে তেল বিক্রি হচ্ছে। কিন্তু গুটিকয়েক প্রতিষ্ঠান নিয়ম না মানায় তাদের জরিমানা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









