বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দুই বাসের চাপায় হকার নিহত

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১০:০২ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ১০:০২ পিএম

দুই বাসের চাপায় হকার নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে দুই বাসের মাঝে চাপা পড়ে উসমান আলী (৪২) নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী (হকার) নিহত হয়েছেন। 

রবিবার (১২ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা।

গাড়িতে ফেরি করে (হকারি) পণ্য বিক্রির সময় দুই বাসের মাঝখানে চাপা পড়েন ওই ব্যক্তি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উসমান আলী শহরের মেইন বাসস্ট্যান্ডে বিভিন্ন গাড়িতে ফেরি (হকারি) করে পণ্য বিক্রি করতেন। বিকেল ৪টার দিকে মেইন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পাশ দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা আরেকটি বাস তাকে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝখানে চাপা পড়েন হকার উসমান আলী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক বাস চিহ্নিত করা হয়েছে।

বিপ্লব/ঝিনাইদহ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.