বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিরোজপুরে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১০:০৫ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ১০:০৫ পিএম

পিরোজপুরে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে অবকাশ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলনের দাবি জানান। তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এ দাবি বাস্তবায়ন জরুরি।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন ওসমানী, লেবার পার্টির জেলা সমন্বয়ক মো. সালমান খান বাদশা, সদর উপজেলা জামায়াতের আমীর সিদ্দিকুর রহমান, পৌর আমীর ইসাহাক আলী খান, এনসিপির জেলা কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুল আলম নাঈম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, জেলা সহকারী সেক্রেটারি সিদ্দিকুল ইসলাম এবং জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক সহ  ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। 

মাহমুদ/পিরোজপুর/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.