বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৩ এএম

আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৩ এএম

চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় আড়াই কোটির টাকার ১০ টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টার দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে স্বর্নসহ ওই ব্যক্তি আটক হয়।

আটক ব্যক্তি দর্শনার মোবারক পাড়া গ্রামের মৃত বাদল খানের ছেলে আলমঙ্গীর খান(৫৫)। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তি সুত্রে বিজিবি জানিয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ একটি বিশেষ টহল দল  চোরাচালান বিরোধী অভিযান করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে স্বর্ণের বার পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি চৌকস টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওঁত পেতে থাকে। এসময় একজন ব্যক্তি বাংলাদেশ হতে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামানোর জন্য সংকেত প্রদান করে। কিন্তু সে সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাৎক্ষণিক ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এসময় আটক ওই ব্যক্তির  জনসাধারণের সামনে তাঁর দেহ তল্লাশি করলে কোমরে খাকি স্কচ টেপ দ্বারা মোড়ানো ২টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে সর্বমোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত ১টি রিয়েলমি কোম্পানির মোবাইল ফোনও জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, 'উদ্ধারকৃত ১০টি স্বর্ণের বার  যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। '

মানিক আকবর/চুয়াডাঙ্গা/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.