বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাস্তায় ফেলে যাওয়া শিশুকে নিরাপদে নিল পুলিশ

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম

আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম

রাস্তায় ফেলে যাওয়া শিশুকে নিরাপদে নিল পুলিশ

সিলেটের বিশ্বনাথে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার লামাকাজী-রামপাশা সড়কের ধলি পাড়া গ্রামের সংলগ্ন ‘পিছের মুখ’ নামক স্থান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাতের দিকে এক সিএনজি চালক রাস্তার পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে; তারা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, কে বা কারা জন্মের পরপরই নবজাতক কন্যা শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে তা এখনও জানা যায়নি। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুর্ণিমল বিশ্বাস বলেন, শিশুটির বয়স আনুমানিক দুই দিন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শিশুটিকে সমাজসেবা দপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাহাত/সিলেট/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.