বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নান্দাইলে উফসী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পিএম

আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পিএম

নান্দাইলে উফসী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ

ময়মনসিংহের নান্দাইলে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত এ কার্যক্রমের উদ্ধোধন করেন। 

উফসী আউশ প্রণোদনার আওতায় উপজেলার ১ হাজার ৪০০ শত প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি বীজ,১০ কেজি এমওপি এবং ডিএপি ১০ কেজি সার বিতরণ করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন- নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামাল হোসেন, উপ-সহকারী কৃৃষি অফিসার আমিনুল ইসলাম,মাহমুদুল হাসান সুমন,নুরুল হক সহ প্রমুখ। 

মিন্টু মিয়া /নান্দাইল/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.