বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাঙ্গাবালীতে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম

আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম

রাঙ্গাবালীতে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন ও চিকিৎসাসেবা চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।

‎‎সোমবার (১৩ এপ্রিল) সকালে জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) বাংলাদেশ, রাঙ্গাবালী শাখা’র উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে অংশগ্রহণকারীরা বলেন, সাগর ও নদী বেষ্টিত রাঙ্গাবালী উপজেলার মানুষের জন্য একমাত্র ভরসা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ফলে কয়েক লাখ মানুষ জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

‎‎বক্তারা আরও বলেন, বিশেষ করে উপকূলীয় এই অঞ্চলে গর্ভবতী নারী ও বয়স্ক রোগীদের চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সটির নির্মাণকাজ শেষ করে চিকিৎসাসেবা চালু না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

‎‎উল্লেখ্য, রাঙ্গাবালী উপজেলার বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৩ সালে প্রায় পাঁচ একর জমির ওপর ৫০ শয্যার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয়। তবে ঠিকাদারি জটিলতা ও প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পটির কাজ এখনও সম্পন্ন হয়নি।

‎‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হাসপাতালটির অসমাপ্ত কাজ শেষ করে অবিলম্বে চিকিৎসাসেবা চালুর জোর দাবি জানান।

কাওছার/রাঙ্গাবালী/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.