মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৪ এএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৪ এএম

ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রলি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম পলিয়ানপুরের ইছামতি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল ইসলাম জানান, সোমবার রাতে মহেশপুর সীমান্তের পলিয়ানপুর ক্যাম্পের টহল দল মেইন পিলার ৬০/২৬-আরএস ইছামতী নদীর পাড়ে বাংলাদেশের ৫০ গজ ভিতরে একটি লাশ পড়ে থাকতে দেখে মহেশপুর থানায় খবর দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর থানার ওসি ও এসআই রেজাউল বিজিবির সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। 

তিনি বলেন, কীভাবে মৃত্যু হতে পারে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানা জানা যায়নি। তবে মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
 

সুজন বিপ্লব /ঝিনাইদহ/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.