মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

“ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড গরিবের অধিকার”

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম

“ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড গরিবের অধিকার”

“ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড গরিবের অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলায় উপকারভোগীদের মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কার্ড হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বক্তব্যে বলেন, নারীর অগ্রগতি দেশের সামগ্রিক অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী এক যুগান্তকারী, ঐতিহাসিক ও নবদিগন্ত সৃষ্টিকারী উদ্যোগ হিসেবে সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছেন, যা ইতোমধ্যে একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি আরো বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনে পরিবারের রীতি-নীতি ও মূল্যবোধ গঠনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এর ফলে সমাজে মাদকাসক্তির মতো সমস্যা হ্রাস পাবে।

এছাড়া, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত হবে। এ সময় প্রধান অতিথি নিজ হাতে ৪৮ জন উপকারভোগীর মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া এবং জেলা সমাজসেবা কার্যালয় রাজবাড়ীর উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের তথ্যমতে, পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ডের আওতায় মোট ১ হাজার ৪১২ জন উপকারভোগী রয়েছেন। এর মধ্যে বর্তমানে উপজেলায় ১ হাজার ৩৫৮টি কার্ড এসে পৌঁছেছে, যা খুব শিগগিরই উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

সমীর/পাংশা/ইসলামুল হাফিজ নির্জন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.