বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গফরগাঁওয়ে বিএনপির সাবেক এমপির বাড়িতে চুরি

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম

গফরগাঁওয়ে বিএনপির সাবেক এমপির বাড়িতে চুরি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি দলীয় সাবেক এমপি ফজলুর রহমান সুলতানের বাড়িতে তালা কেটে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে পৌরশহরের ৩ নং ওয়ার্ডে ষোলহাসিয়া এলাকার কাচারী রোডে সুলতান এমপির বাড়িতে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক এমপি ফজলুর রহমান সুলতানের বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত না থাকার সুযোগে দুর্বৃত্তরা তিনটি তালা কেটে ঘরের ভেতর থেকে টিভি এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। সকালে চুরির বিষয়টি জানাজানি হয়। বাড়িটি প্রায় শত বছর ধরে গফরগাঁওয়ের বিএনপি ও মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির সূতিকাগার হিসেবে পরিচিত।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছে।

সাবেক এমপি মরহুম ফজলুর রহমান সুলতান সাহেবের ছেলে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান বলেন, আমরা দাদার আমল, প্রায় শত বছর আগে থেকেই এই বাড়িতেই বসবাস। আমার দাদা মরহুম জোয়াদ আলী ব্রিটিশ আমলে দীর্ঘদিন সদর ইউপির প্রেসিডেন্ট ছিলেন, আমার মরহুম পিতা বিএনপি থেকে নির্বাচিত দুইবারের এমপি ছিলেন। রাজনীতি বা অন্য কোনো কারণে আমাদের বাড়িতে অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি।  

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

সোহাগ/গফরগাঁও/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.