বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বৈশাখের রঙে রঙিন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৬ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৬ পিএম

বৈশাখের রঙে রঙিন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে ভরে উঠেছিল নেত্রকোনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। নবায়ন, সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধনে দিনভর আয়োজন যেন হয়ে উঠেছিল এক প্রাণবন্ত সাংস্কৃতিক মহোৎসব।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় বর্ষবরণ। অস্থায়ী ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে স্থায়ী ক্যাম্পাসে গিয়ে শেষ হয় এই আনন্দমিছিল। 

পরে স্পোর্টস সেন্টারে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধনের পর একে একে পরিবেশিত হয় সংগীত ও কবিতা আবৃত্তি। 

শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্পোর্টস সেন্টার পরিণত হয় মিলনমেলায়। পান্তার আয়োজনে নানান পদের ভর্তা ও পোড়া মরিচ উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা।

সময়/নেত্রকোনা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.