বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দীর্ঘ ১৬ বছর পর পাংশায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০২:১১ পিএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০২:১১ পিএম

দীর্ঘ ১৬ বছর পর পাংশায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় রাজবাড়ীর পাংশা উপজেলাতেও দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

এসময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “শিক্ষার্থীরা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার সার্বিক পরিবেশ সন্তোষজনক রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পরিদর্শনের সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক এবং কেন্দ্র সচিব পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাশিদা খাতুন উপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী প্রাথমিকের এ মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করছে।

দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
 

এস,কে পাল/পাংশা/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.