বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দেওয়ানগঞ্জে তেল মজুতের দায়ে যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পিএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পিএম

দেওয়ানগঞ্জে তেল মজুতের দায়ে  যুবকের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে তেল মজুতের দায়ে মো: সাব্বির (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মো: সাব্বির নামের ওই যুবক অনুমোদনহীনভাবে ১২০ লিটার তেল সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। আদালত তেল মজুত ও অনিয়মের দায়ে সাব্বিরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন জানান, আজ সকালে তেল মজুতের দায়ে সাব্বির নামে এক যুবকে ৭ দিনের জেল দেওয়া হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 
 

রাসেল রানা/দেওয়ানগঞ্জ/কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.