বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরীয়তপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পিএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পিএম

শরীয়তপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

শরীয়তপুরে হাম রোগের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জেলায় হাম সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার।

মৃত শিশু জাহিদ সদর উপজেলার আংগারিয়া এলাকার বাসিন্দা জয়নাল মিয়ার ছেলে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল তীব্র জ্বর, কাশি ও হাম রোগের উপসর্গ দেখা দিলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ছয় দিন চিকিৎসা নেওয়ার পরও তার অবস্থার উন্নতি হয়নি এবং শেষ পর্যন্ত মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত হাম রোগের উপসর্গ নিয়ে ১৬৭ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। বর্তমানে সদর হাসপাতালে অন্তত ২০ জন হাম রোগী ভর্তি রয়েছে।

হাসপাতালের আরএমও মিতু আক্তার জানান, প্রতিদিনই হাম উপসর্গ নিয়ে নতুন রোগী হাসপাতালে আসছে। আক্রান্তদের জন্য পৃথক আইসোলেশন কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, “গতকাল রাতে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা জাহিদ নামের শিশুটির মৃত্যু হয়েছে।”
এদিকে জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন জানান, শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। তবে রিপোর্ট পাওয়ার আগেই তার মৃত্যু ঘটে।

জেলায় হাম সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বরকত উল্লাহ/শরীয়তপুর/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.