বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নবাবগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু: দুই কেন্দ্রে অনুপস্থিত ২৪৭ পরীক্ষার্থী

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

নবাবগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু: দুই কেন্দ্রে অনুপস্থিত ২৪৭ পরীক্ষার্থী

দিনাজপুরের নবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এ মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় পরিচালনা কমিটির সভায় দেশব্যাপী বৃত্তি পরীক্ষার সময়সূচি অনুমোদন করা হয়। সেই নির্দেশনা অনুযায়ী আজ থেকে নবাবগঞ্জের দুটি কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে।

​উপজেলা শিক্ষা অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, এবার উপজেলার নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রথম দিনের পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

​উপজেলা শিক্ষা অফিসার (ইউপিইও) মাসুমা আক্তার জানান, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৩ জন অনুপস্থিত ছিল (বালক ৩৭, বালিকা ৬৬)। অন্যদিকে, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৯২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৪৪ জন (বালক ৬১, বালিকা ৮৩)। দুই কেন্দ্র মিলিয়ে প্রথম দিনে মোট ২৪৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

​পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহ পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান। পরিদর্শন শেষে তিনি জানান, অত্যন্ত স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.