বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মধ্যরাতে নাফ নদীতে অভিযান, ২২ হাজার পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম

মধ্যরাতে নাফ নদীতে অভিযান, ২২ হাজার পিস ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে মধ্যরাতের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে টেকনাফ থানার শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি কাঠের নৌযান থামিয়ে তল্লাশি চালায় কোস্ট গার্ড সদস্যরা। তল্লাশিতে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত ইয়াবা, ব্যবহৃত নৌযান এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।

হেলাল/টেকনাফ/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.