বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম

সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নওগাঁর সাপাহার উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, তিল ও মুগ ডালের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২ হাজার দুইশ জন কৃষকের মধ্যে এ প্রণোদনা বিতরণ করা হয়। এর মধ্যে রোপা আমন ধানের জন্য কৃষকদের প্রতিজনকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া তিল ও মুগ ডাল চাষের জন্য নির্ধারিত কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ ও সার সরবরাহ করা হয়েছে।

উপজেলার ছয়টি ইউনিয়ন সাপাহার, গোয়ালা, তিলনা, আইহাই, পাতাড়ী ও শিরন্টির কৃষকদের এ সহায়তার আওতায় আনা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের প্রণোদনা দিতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুনিরুজ্জামান টকি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সদস্য মোকলেছুর রহমান (মুকুল), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নাসির/সাপাহার/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.