একগুচ্ছ উন্নয়ন কর্মসূচি নিয়ে আগামী ২৭ এপ্রিল যশোরের শার্শা উপজেলার উলাশীর জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এরই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ “জিয়া খাল” সরেজমিনে ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রাণালয়ের সচিব ডা. এ কে এম শাহাবুদ্দীন, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবু রায়হান দোলন, যশোরের জেলা প্রশাসক ( ডিসি) আশেক হাসান, যশোর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, শার্শা উপজেলার নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এলাকার অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসাবে প্রতিমন্ত্রীর এই পরিদর্শন বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









