ময়মনসিংহের নান্দাইলে রেলাইন থেকে হাতবিহীন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার মুশুল্লি ইউনিয়নের দাপুনহাটি জনতাবাজার পাশে রেললাইন থেকে মরদেহ উদ্ধার করা হয়। এদিকে দুপুরে পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহের খন্ডিত হাত উদ্ধার করা হয়।
জানা গেছে, রবিবার সকালে নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়নের দাপুনহাটি এলাকায় রেললাইনের পাশে হাত বিচ্ছিন্ন এক মরদেহ দেখতে পেয়ে স্থানীয় নুরুদ্দীন ৯৯৯ নম্বরে পুলিশকে ফোন দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। হাত বিচ্ছিন্ন থাকায় খোঁজ খবর নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী এলাকায় খন্ডিত হাতের সন্ধান পান। পরে সেটি উদ্ধার করে কিশোরগঞ্জ নিয়ে যান।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক মো. শাজাহান মিয়া বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। খন্ডিত হাতের আঙুল ক্ষতিগ্রস্ত হওয়ায় ছাপ নেওয়া যাচ্ছে না। তবে পরিচয় না পাওয়া গেলে কিশোরগঞ্জ পৌরসভা সরকারি কবরস্থানে অজ্ঞাত মরদেহ হিসেবে দাফন করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









