সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশালে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম

আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম

বরিশালে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অতীতে ক্ষমতায় থাকা কিছু মহলের কর্মকাণ্ডে জনগণের উন্নয়ন নয়, বরং লুটপাটই প্রাধান্য পেয়েছে। অথচ একটি জাতির টেকসই অগ্রগতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা এবং তাদের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ সৃষ্টি করা।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে বরিশাল নগরীতে আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি দেশের সামাজিক ও মানবিক বিকাশের গুরুত্বপূর্ণ হাতিয়ার। তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। তাই সরকার ক্রীড়াকে অগ্রাধিকার দিয়ে এমন পরিবেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে একজন খেলোয়াড় তার প্রতিভা বিকাশ করে পেশা হিসেবে খেলাধুলাকে বেছে নিতে পারে।

তিনি আরও বলেন, আমাদের তরুণদের মধ্যেই ভবিষ্যতের বিশ্বমানের খেলোয়াড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যথাযথ পরিচর্যা, প্রশিক্ষণ ও সুযোগ পেলে এখান থেকেই উঠে আসতে পারে নতুন লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো।

মন্ত্রী জানান, দেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। মাঠ, প্রশিক্ষণ সুবিধা এবং প্রতিযোগিতামূলক লিগ আয়োজনের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সুষ্ঠু ক্রীড়া চর্চা এবং সুস্থ বিনোদন সংস্কৃতি গড়ে তুলতে সরকারের চলমান উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, বিভিন্ন দলের খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আদনান/বরিশাল/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.