পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ৪ দিন বন্ধ থাকবে।
বন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিক হবে।
ভারতের পক্ষ থেকে পাঠানো চিঠিতে সীমান্ত এলাকায় নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের চলাচলও কার্যত স্থগিত থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ এবং আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন জানান, ভারতের পাশাপাশি ভুটান থেকেও বিষয়টি জানানো হয়েছে। উভয় দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, “এ সময়ে ইমিগ্রেশন খোলা থাকলেও ভারত পাসপোর্টধারী যাত্রী গ্রহণ না করায় কার্যক্রম কার্যত বন্ধই থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









