রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দুমকিতে এসএসসি ও সমমান পরীক্ষায় উপস্থিতির হার ৯৮ শতাংশ

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম

আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম

দুমকিতে এসএসসি ও সমমান পরীক্ষায় উপস্থিতির হার ৯৮ শতাংশ

পটুয়াখালীর দুমকি উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক পরিসংখ্যানে পরীক্ষার বিস্তারিত তথ্য জানানো হয়।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর দুমকি উপজেলার সাতটি কেন্দ্রে মোট ১৩৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৩৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মোট অনুপস্থিতির সংখ্যা ৩৯ এবং উপস্থিতির গড় হার ৯৭.৯৬ শতাংশ। এবারের পরীক্ষায় কোনো শিক্ষার্থী বহিষ্কার হননি।

সাধারণ এসএসসি শাখায় দুটি কেন্দ্রে মোট ৭৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭১ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৯ জন।
দুমকি এ. কে. মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিতির হার ৯৮.২৮ শতাংশ, জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিতির হার ৯৯.৩০ শতাংশ। মোট উপস্থিতির হার ৯৮.৮৫ শতাংশ।

দাখিল পরীক্ষায় তিনটি কেন্দ্রে মোট ৫০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭৮ জন অংশগ্রহণ করেছে। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন, যা অন্যান্য শাখার তুলনায় কিছুটা বেশি। দুমকি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় উপস্থিতির হার ৯৪.৩০ শতাংশ।
পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় উপস্থিতির হার ৮৮.১১ শতাংশ এবং সালামপুর আমিনিয়া কামিল মাদ্রাসায় উপস্থিতির হার ৯৮.২৫ শতাংশ। মোট উপস্থিতির হার ৯৪.০৯ শতাংশ।

এসএসসি (ভোকেশনাল) কারিগরি বা ভোকেশনাল শাখায় শতভাগ উপস্থিতির রেকর্ড লক্ষ্য করা গেছে। দুটি কেন্দ্রে মোট ৮৯ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

দুমকি এ. কে. মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি পাওয়া গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জ/দু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.