বাংলাদেশি বোলারদের যৌথ আক্রমণে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রানেই থমকে যায় সফরকারী পাকিস্তানের প্রথম ইনিংস। এতে প্রথম ইনিংসে ২৭৮ করায় ৪৬ রানের লিড নিল বাংলাদেশ।
বিনা উইকেটে ২১ রানে দিন শুরু করা পাকিস্তান আজ প্রথম চার ওভারের মধ্যেই হারায় দুই ওপেনার আবদুল্লাহ ফলজ ও আজান আওয়াইসকে। দুটি উইকেটই নেন তাসকিন আহমেদ। এরপর মেহেদী হাসান মিরাজ নেন শান মাসুদ ও সৌদ শাকিলের উইকেট।
লাঞ্চের আগে–পরে মিলিয়ে পঞ্চম উইকেটে বাবর আজম–সালমান আগা মিলে গড়েন ৬৩ রানের জুটি। ৬৮ রান করা বাবরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদ রানা। এরপর পাকিস্তানের বাকি উইকেট তিনি আর তাইজুলই তুলে নিয়েছেন।
নাহিদ–তাইজুল ৩টি করে আর তাসকিন–মেহেদী দুটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮ (লিটন ১২৬, নাজমুল ২৯, তানজিদ ২৬, মুশফিক ২৩, মুমিনুল ২২; খুররম ৪/৮১, আব্বাস ৩/৪৫)।
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২ (বাবর ৬৮, সাজিদ ৩৮, সালমান ২১; তাইজুল ৩/৬৭, নাহিদ ৩/৮০, মিরাজ ২/২১, তাসকিন ২/৩৭)।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









