টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, সখীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিকদার মোহাম্মদ ছবুর রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাকের আহমেদ, সখীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো. ডালিম মিয়া প্রমুখ।
উক্ত সভায় উপজেলার স্কুল, কলেজ, মাদরাসার প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষকবৃন্দ, ক্রীড়া শিক্ষকবৃন্দসহ ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









