বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিএনজি থেকে পিস্তল উদ্ধার, চালক আটক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম

সিএনজি থেকে পিস্তল উদ্ধার, চালক আটক

টেকনাফের হোয়াইক্যং বিজিবির চেকপোস্টে সিএনজিতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও ম্যাগাজিনসহ মোহাম্মদ হামিদ (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মোহাম্মদ হামিদ টেকনাফের ফুলের ডেইল গ্রামের বাসিন্দা আব্দুল জব্বরের ছেলে।

তিনি জানান, বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। কিন্তু চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ব্লকার ব্যবহার করে সিএনজিটি থামাতে সক্ষম হন।

পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে চালকের সিটের ভেতর থেকে একটি ৯ মি.মি. পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় চালক মোহাম্মদ হামিদকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি তার পরিচিত এক রোহিঙ্গা ডাকাতের কাছ থেকে অস্ত্রটি সংগ্রহ করে পালংখালিতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবি অধিনায়ক জানান, মাদক, চোরাচালান, অস্ত্র কারবার এবং সংশ্লিষ্টদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

হে/টে/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.