বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

খানসামায় আগুনে পুড়ল ৫ দোকান

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম

আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম

খানসামায় আগুনে পুড়ল ৫ দোকান

দিনাজপুরের খানসামা উপজেলায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও দুশ্চিন্তা নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের পাঁচপীর বাজারের একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে তিনটি কীটনাশকের দোকান, একটি মুদিখানা ও একটি সিমেন্টের দোকান ক্ষতিগ্রস্ত হয়। সম্পূর্ণভাবে পুড়ে যায় ওই এলাকার জাহিদুল ইসলাম ও চকরামপুর গ্রামের মানিক চন্দ্র রায়ের কীটনাশকের দোকান এবং যত্রীশ রায়ের মুদিখানার দোকানের সব মালামাল। এছাড়া ডাঙ্গাপাড়া গ্রামের মো. মিন্টু ইসলামের সিমেন্ট ও কীটনাশকের দোকানটি আংশিকভাবে পুড়ে যায়; দোকানের উল্লেখযোগ্য পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ থেকে ২২ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। এক রাতে সব হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

এ বিষয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। 

রা/খা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.