বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

‘অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী’ হতে পারেন মমতা

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৯:০৩ পিএম

আপডেট: ০৬ মে ২০২৬, ০৯:০৯ পিএম

‘অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী’ হতে পারেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ সাড়ে চার দশকের বাম ও তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সোমবার (৪ মে) ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফল প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। এতে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।

মঙ্গলবার (৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা আজ কলকাতায় পৌঁছাবেন এবং আনুষ্ঠানিক গেজেট বিজ্ঞপ্তি রাজ্যের মুখ্য নির্বাচকের কাছে হস্তান্তর করবেন। এরপর ৬ মে রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে।

সংবিধান অনুযায়ী, এরপর রাজ্যপাল বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের আহ্বান জানাবেন। পাশাপাশি নতুন সরকার শপথ নেয়া পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হতে পারে, যাতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে।

এদিকে, আগামী ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নিতে যাচ্ছে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার। দলীয় সূত্রে জানা গেছে, এই দিনটিকে রাজ্যে একটি ‘নতুন সূচনা’ হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা নেয়া হচ্ছে।

ফলে নির্বাচনে হারলেও মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে আগামী ৯ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন মূখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এরপর নতুন মুখ্যমন্ত্রী শপথ নেয়ার পর, ১৫ দিন থেকে এক মাসের মধ্যে সরকারি বাসভবন খালি করে দিতে হবে তাকে।

হানি

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.