সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠন করাকে কেন্দ্র করে জামাত ও বিএনপিপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) জুম্মার নামাজ শেষে পৌর শহরের বাড়ইয়া জামে মসজিদে কমিটি গঠন নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রুপুকর জানান, পৌরশহরের বাড়ইয়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে সাবেক বিএনপিপন্থী কমিটির সভাপতি আউলিয়া ও বর্তমান জামায়াতপন্থী কমিটির সভাপতি বানেচ তালুকদার গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো পক্ষেই হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









