রবিবার, ০৩ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিবগঞ্জে সরকারি রাস্তা দখল করে বেড়া নির্মাণ, বেড়েছে জনভোগান্তি

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০১:২৫ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০১:২৫ পিএম

শিবগঞ্জে সরকারি রাস্তা দখল করে বেড়া নির্মাণ, বেড়েছে জনভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ৩নং দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের দেবীগাছা মৌজায়, আর এস খতিয়ান নং ১ , জিএল ৩১ , ২৫৮ নং দাগের সরকারি রাস্তায় বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে বাগবাড়ি গ্রামের মোঃ শাওবান আলীর বিরুদ্ধে।

জনগণের ব্যাবহৃত রাস্তা পুনরুদ্ধারের জন্য শিবগঞ্জ উপজেলা প্রশাসকের দারস্তর হয়ে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।

এমন অভিযোগের ভিত্তিতে সহকারী ভূমি কমিশনার শিবগঞ্জ ১৯/৪/২০২৬ ইং রোজ রবিবার, প্রাথমিকভাবে সরজমিনে তদন্তের জন্য।

৩ নং দাইপুখুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোঃ মফিজ উদ্দিন কে নির্দেশনা দেন।

ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোহাম্মদ মফিজ উদ্দিন ও তার অফিস সহকারীসহ কয়েকজন গ্রাম পুলিশকে সাথে নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে রাস্তাটির পরিদর্শনকালে, দখলকারীগণ ও এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এরিই ধারাবাহী কোতাই, ২৩/৪/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সকালে সহকারী ভূমি কমিশনার শিবগঞ্জের নির্দেশনায়।

সহকারী ভূমি কমিশনার অফিস কর্তৃক, সার্বিয়ার মোহাম্মদ রাকিবুল হাসান ও ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোহাম্মদ মফিজ উদ্দিন এবং শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পুনারায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারি রাস্তার ২৫৮ নং দাগের অনুসন্ধান শুরু করেন। 

সরকারি রাস্তার ২৫৮ নং দাগের উপর বাঁশেড় বেড়া নির্মাণ বিষয়টি নিশ্চিত হয়েছেন সার্বিয়ার মোহাম্মদ রাকিবুল হাসান।

শুধু মোঃ শাওবান আলী নয়, ২৫৮ দাগের সরকারি রাস্তার পার্শ্ববর্তী দাগের জমির মালিক গণ, অবৈধ দখল করে বাঁশ ও কলা বাগানে রূপান্তর করছেন।

অভিযুক্ত ব্যক্তি মোঃ শাওবান আলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাস্তার দেবীগাছা মৌজায় ২৫৮ নং আর এস দাগটিকে ২৫২ নাম্বার দাগ নিজ ভোগ দখলিও দাবি করেন কিন্তু প্রকৃতপক্ষে সেটি দেবীগাছা মৌজার ২৫৮ নং দাগ যা সরকারি রাস্তা বলে ১নং খতিয়ানে উল্লেখ রহিয়াছে।

রাস্তাটি পূর্ণ উদ্ধার ও জনসাধারণের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, উর্ধ্বতন কর্মকর্তা সহ উপজেলা প্রশাসকের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সানাউল্লাহ সুমন /শিবগঞ্জ/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.