টাঙ্গাইলের সখীপুরে ২৫০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে সার এবং ৩৬০ জন খামারির প্রতিজনকে দুইটি করে দুধ পরিবহনের জন্য দুইটি করে ক্যান বিতরণ করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাঈদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শীলা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান গুর্খা, সখীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা, ইউসিসিএল লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবালসহ প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









