শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বর্ণাঢ্য আয়োজনে খুলনার জন্মদিন উদযাপিত

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

বর্ণাঢ্য আয়োজনে খুলনার জন্মদিন উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে নানা শ্রেণি, পেশা, সংস্কৃতি কর্মী ও রাজনীতিকদের উপস্থিতিতে খুলনার জন্মদিন উদযাপিত হয়। ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে বের হয় আনন্দ শোভাযাত্রা। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি খুলনার ১৪৫তম জন্মদিন পালন করে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে নগরীর শীববাড়ি মোড়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন কেসিসির প্রশাসক ও প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জু। আলোচনায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।

আলোচনায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও নগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. মাহাফুজুর রহমান।

উল্লেখ্য, ১৮৪২ সালে ভৈরব-রূপসাবিধৌত নয়াবাদ থানা ও কিসমত খুলনাকে কেন্দ্র করে নতুন জেলার সদর দপ্তর স্থাপিত হয় খুলনায়। খুলনা মহকুমা প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশদের প্রশাসনিক এলাকা বৃদ্ধি ও ভৌগোলিক অবস্থার কারণে খুলনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.