শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভোলায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পিএম

ভোলায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ভোলায় পৃথক ২টি অভিযানে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ভোলার সদর থানাধীন পূর্ব চরকালি সুন্দরবন গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, একই সময়ে ভোলার সদর থানাধীন উত্তর দিগলদীর ঘুইংগার হাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ আরও ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. রাজিব হোসেন (২৬) উত্তর দিগলদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত লাল মিয়ার ছেলে। মো. রিপন (৪৩) চরসামাইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মো. আবুল বাশারের ছেলে।

জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

দা/ভো/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.