শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিরোজপুরে আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পিএম

পিরোজপুরে আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা

পিরোজপুর পৌরসভার রানীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করার দায়ে রনি আইসক্রিম কারখানায় এক লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) সকালে পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আল-আমীনের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

এ সময় কারখানা মালিক পক্ষ থেকে মো. রাকিব (২২) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর দণ্ডবিধিতে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামি তৎক্ষণাৎ অর্থদণ্ড পরিশোধ করায় অনাদায়ের কারাদণ্ড মওকুফ করা হয়।

পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আল-আমীন জানান, মেসার্স রনি আইসক্রিমের নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ক্ষতিকারক রং, ফ্লেভার ও বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল আইসক্রিম তৈরি করে আসছিল। আমরা আজকে প্রতিষ্ঠানটিতে মোবাইল কোর্ট পরিচালনা করি। এ সময় প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অনুমোদনহীন রং, ফ্লেভার ও চকলেট পাউডার জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মা/পি/সা

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.