রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চিরিরবন্দরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম

চিরিরবন্দরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া হুইল চেয়ার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জা/চি/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.