রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলা, বাড়িঘর ভাঙচুর

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম

শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলা, বাড়িঘর ভাঙচুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের দাইবাড়িটেক গ্রামে এ সহিংসতা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, রনি, আরিফ, রিপন, ইমন, সুমন, নাজমুল শ্রাবণসহ অর্ধশতাধিক কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এই হামলায় অংশ নেয়। ঘটনার সূত্রপাত হয় পানি সংগ্রহকে কেন্দ্র করে। 

ভুক্তভোগী রকিব জানান, টানা দুই দিন বিদ্যুৎ না থাকায় তিনি পাশের বাড়ি থেকে জেনারেটর ভাড়া করে এনে পানির ব্যবস্থা করছিলেন। এ সময় অভিযুক্ত গ্যাং লিডার রনি তার বাড়িতে পানি সরবরাহ করার জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু ডিজেলের সংকট থাকায় জেনারেটরের মালিক তাদের বাড়িতে পানি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে রনি রকিবকে দায়ী করে প্রথমে তাকে রাস্তায় আটকিয়ে মারধর করে।

এর প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। রনির নেতৃত্বে বিপুলসংখ্যক কিশোর গ্যাং সদস্য রকিবের বাড়িতে হামলা চালায়। তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে এবং ঘরের আসবাবপত্র তছনছ করে। অভিযোগ রয়েছে, এ সময় তারা লুটপাটও চালায়। হামলার সময় বাড়ির নারী ও শিশুরা আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন এবং রকিবের ভাতিজি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় বলে জানা গেছে।

একই ঘটনায় আরেক ভুক্তভোগী সাব্বির হোসেন জানান, হঠাৎ করে ৩০-৪০ জনের একটি দল তাদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করে। হামলাকারীরা তাকে মারধরের উদ্দেশে তেড়ে এলে প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যান। এ সময় তার ছোট মেয়ে সামিয়াও ভয়ে অজ্ঞান হয়ে পড়ে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শি/গা/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.